ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৩৩, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১৯

পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: রেকর্ডের কথা বললে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের ঝুলিই ভারী বলতে হয়। পাঁচবার হয়েছেন বিশ্বসেরা ফুটবলার; পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা! সেই সাথে পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার গ্রহণ করে গড়েছেন আরেকটি রেকর্ড। দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ৩৪ বছর বয়সী রোনালদোর হাতে।

২০০৭ সাল থেকে পর্তুগালের বর্ষসেরার পুরস্কার প্রাপ্তির যাত্রা শুরু রোনালদোর। পুরষ্কার পান নি কেবল ২০১০ ও ২০১৪ সালে। ২০১০ সালে পুরস্কারটি উঠে সীমাওয়ের হাতে; ২০১৪ সালে জেতেন পেপে।

সবশেষ মৌসুমে জুভেন্টাসকে টানা অষ্টমবারের মতো সেরি আর শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনালদো। এছাড়াও পর্তুগালকে জিতিয়েছেন নেশন্স কাপের শিরোপা। ফল স্বরূপ দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ৩৪ বছর বয়সী রোনালদো।

পুরস্কারটি জিততে রোনালদো পেছনে ফেলেছেন পর্তুগালের তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, স্পোর্টিং লিসবনের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ ও উলভসের রুবেন নেভেসকে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়