আপডেট: ০৮:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৯
শ্রীমঙ্গলে কলার আড়তে কালনাগিনী
শ্রীমঙ্গল: মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় কলার আড়তে বিপন্ন একটি কালনাগিনী সাপ পাওয়া গেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সাপটিকে শ্রীমঙ্গলে এক কলার আড়ত থেকে উদ্ধার করা হয় এবং পরে একই দিনে সেটা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন ভয় পেয়ে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব সাপটিকে উদ্ধার করেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়ার পর সেখানকার বিট কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিরল প্রজাতির সাপটিকে অবমুক্ত করেন।
উল্লেখ্য, এরআগে একই রকম আরও একটি সাপ শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার বাসার সীমানাপ্রাচীর থেকে উদ্ধার করা হয়। সেই সময়ও সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























