আপডেট: ০৬:২২, ৪ সেপ্টেম্বর ২০১৯
কাকের ‘অত্যাচারে’ তিন বছর ধরে ঘরবন্দি ভারতের যুবক
আইনিউজ ডেস্ক: সাধারণত মানুষের ভয়ে অনেকসময় কেউ কেউ ঘরবন্দী থাকেন। কিন্তু কাকের ভয়ে যদি কেউ ঘরবন্দী থাকে সেটা আজবই শোনায়। কিন্তু আজব হলেও এমন ঘটনাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের এক যুবকের সাথে। কাকের ‘অত্যাচারে’ তিন বছর ধরে রীতিমতো ঘরবন্দী ভারতের মধ্যপ্রদেশের এক যুবক। শিবপুরী জেলার সুমেলা গ্রামের ওই যুবকের নাম শিব কেওয়াত। বাড়ি থেকে বের হলেই সব কাক এসে একযোগে তার ওপর আক্রমণ চালায়।
শিবের এই ব্যাপারটি কোনো গল্প নয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।
বছর তিনেক আগে একদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে শিব দেখেন একটি বাচ্চা কাক জালের মধ্যে আটকে পড়েছে। জাল সরিয়ে ছানাটিকে উদ্ধার করতে যান তিনি। কিন্তু তারের খোঁচায় গুরুতর জখম কাকটি মারা যায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্য কাক এই দৃশ্য দেখে শিবের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের ধারণা হয় শিবই তাদের বাচ্চাকে মেরেছে।
আর সেই রাগে শিবের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে তারা। লাঠি হাতে বাড়ি থেকে বেরিয়েও নিজেকে বাঁচাতে পারেন না শিব।
শিব আক্ষেপ করে বলেন, ‘ওরা মানুষ হলে আমি বুঝিয়ে বলতাম। জানাতাম আমার কোনও দোষ নেই। ওদের বাচ্চাকে আমি বাঁচাতে চেয়েছিলাম। সেজন্যই লোহার জাল থেকে উদ্ধার করেছিলাম। কিন্তু তারের জালে অনেকক্ষণ ধরে আটকে বাচ্চাটি দুর্বল হয়ে পড়ে। তাছাড়া লোহার তারের খোঁচায় তার শরীরও ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। ’
‘এতে আমার কোনও দোষ নেই। তবে কাকেরা আমাকে কী করে এতদিন ধরে মনে রেখেছে এটাই বুঝে উঠতে পারছি না। ওরা যে এভাবে সবকিছু মনে রাখতে পারে তা বুঝতেই পারিনি। আশা করি কোনও একদিন ওদের হাত থেকে মুক্তি পাব। ওরা আমাকে ক্ষমা করবে।’
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























