আপডেট: ১৬:৩০, ৪ সেপ্টেম্বর ২০১৯
বিশ্বনাথে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারি
বিশ্বনাথ, সিলেট : সিলেটের বিশ্বনাথের ‘রামপাশা-রাজাগঞ্জ বাজার’ সড়কে অংসখ্য ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে এ সড়ক দিয়ে যানবাহন চালাতে পারছেন না চালকেরা। অচিরেই সংস্কার করা না হলে ওই সড়কটি যান চলাচলের অনুপযোগি হয়ে পড়বে।
এ অবস্থায় ‘রামপাশা-রাজাগঞ্জ বাজার’ সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন চালকেরা।
বুধবার (০৪ আগস্ট) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনয়িনের রাজগঞ্জবাজার স্ট্যান্ডের চালকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানবন্ধন থেকে অটোরিকশা চালকেরা দ্রুত সড়কটি মেরামত করার দাবি জানান। নতুবা অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন তারা।
বুধবার দুপুরে সড়ক সংস্কারের জন্য স্টিয়ারিং ছেড়ে আন্দোলনে নামলেন সিলেটের বিশ্বনাথের এসব অটোরিকশা চালকেরা। সেবুল মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য আমির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, মুরব্বী আবদুল মালিক, বেবী কেয়ার একাডেমীর পরিচালক মুহিবুর রহমান সুইট, ব্যবসায়ী মোজাহীদ আলী, শফিক মিয়া, গিয়াস উদ্দিন, আবদুন নুর রাকিব আলী, জিয়াউর রহমান, জুবায়ের আহমদ জুবেদ, আলী হোসেন, আলী আহমদ, সংগঠক মঈন উদ্দিন, আশিকুর রহমান, অটোরিকশা চালক ফখর উদ্দিন, আশিক মিয়া, লিয়াকত আলী, মঈন উদ্দিন, কবির আহমদ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























