ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৪ ১৪৩৩

প্রকাশিত: ১২:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৯

অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে আবারো মানববন্ধনে ইবি শিক্ষকরা

ইবি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষকরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গতকাল (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয়ভাবে মানববন্ধন করার ঘোষণা দেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ উক্ত দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরাও মানববন্ধন করেছে।

শিক্ষকরা বলেন, আমাদের আজকের কর্মসূচী ছিল বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের বাহিরে যারা নিজেদের সচেতন শিক্ষক বলে দাবি করে তাদের নিয়ে। আমরা এখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছি। কাউকেকে জোর করে আনা হয়নি। শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা এ মানববন্ধন করেছি। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে এ নীতিমালা বাস্তবায়ন করলে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বাধা সৃষ্টি হবে বলে আমরা মনে করছি। তাই যাতে এ নীতিমালা বাস্তবায়ন না হয় তাই আমরা মানববন্ধন করছি।

আইনিউজ/রাকিব হোসেন/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়