আপডেট: ০৭:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৯
রানুর চরিত্রে অভিনয় করবেন সুদীপ্তা
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত শিল্পী রানু মন্ডলকে নিয়ে এবার নির্মাণ করা হচ্ছে সিনেমা। শোনা যাচ্ছে কলকাতায় নির্মিতব্য এই ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন টিভি ও সিনেমার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
তবে অভিনয়ের বিষয়ে এখনো সম্মতি জানান নি সুদীপ্তা।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের রানাঘাট রেল স্টেশনে রাণুর গান কিছুদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর বলিউডের হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য তিনটি গান রেকর্ড করেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, রাতারাতি তারকা হয়ে ওঠা এই প্রতিভাকে নিয়েই ছবি তৈরি করছেন একাধিক পরিচালক। তবে চিত্রনাট্য না দেখে ছবি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না সুদীপ্তা।
এর আগে ‘অচেনা বন্ধুত্ব’, ‘কুসুমিতার গপ্পো’ নামে দুটি ছবি করেছেন হৃষিকেশ।
এ দিকে রাণুকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধু। ছবির সংগীত পরিচালনার দায়িত্বও নিতে চেয়েছেন তিনি। তবে বর্তমানে ‘নকশী কাঁথার খোঁজে’র কাজে ব্যস্ত সিধু। আর গান রেকর্ডিংয়ে এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন রাণু। ফিরে এলেই দ্রুত এগোবে চিত্রনাট্যের কাজ।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক















