আপডেট: ০৭:৪৪, ৮ সেপ্টেম্বর ২০১৯
ইহুদিদের নাগরিকত্ব দেবে সুদান!
আন্তর্জাতিক ডেস্ক: দেশ ত্যাগ করা ইহুদিদের নাগরিকত্ব দেবে সুদান। যারা কয়েক বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছেন ইতিমধ্যে তাদের সুদানে ফেরারও আহ্বান জানানো হয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
শুক্রবার ধর্মমন্ত্রী নসর-উদ্দিন মোফারাহ জানিয়েছেন, ইহুদিদের ফিরে আসা উন্মুক্ত। তারা এখন অন্যান্য জাতিগত গোষ্ঠীর মতো নাগরিকত্ব উপভোগ করতে পারবেন।
আল-আরাবিয়া টিভিতে ধর্মমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, সুদান বিভিন্ন ধারণা, মূল্যবোধ, সংস্কৃতি এবং বুদ্ধিভিত্তিক অনুপ্রেরণাকে স্বাগত জানায়।
দেশটিতে থাকা খ্রিস্টান ও ইহুদি এবং যারা চলে গিয়েছিলেন তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অন্যান্য ধর্মাবলম্বীদের স্বাগত জানানো হচ্ছে।
এ সময় তিনি চলে যাওয়া ইহুদিদের ফিরে আসার আহ্বান জানান। তাদের নিজেদের অধিকার এবং নাগরিকত্ব নেয়ার কথা উল্লেখ করে নসর-উদ্দিন বলেন, সুদান নাগরিক রাষ্ট্র।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























