ঢাকা, বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬,   শ্রাবণ ৮ ১৪৩৩

প্রকাশিত: ০৭:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশকে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচে চতুর্থ দিন শেষে ৩৭৪ রানের বড় লিড নিয়ে মাঠ ছেড়েছেন রশিদ খানরা। স্বাগতিক বাংলাদেশের দিকে ছুঁড়ে দিয়েছে ৩৯৮ রানের বড় লক্ষ্য। একমাত্র এই ম্যাচে আফগানদের বিপক্ষে লজ্জা এড়াতে বাংলাদেশকে করতে হবে অবিশ্বাস্য কিছু।

চতুর্থ দিনে ২৩৭ রান নিয়ে খেলতে নেমে মাত্র ২৩ রান যোগ করে অল আউট হয় আফগানরা। এবার জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। উইকেটে আছেন লিটন দাস, এবং সাদমান ইসলাম।

তৃতীয় দিন শেষে আফগানিস্তান স্বাগতিক বাংলাদেশের থেকে এগিয়ে ছিল ৩৭৪ রানে। চতুর্থ দিনে ব্যাট করতে নামা ইয়ামিন আহমেদজাইকে রান আউট করেন মুশফিক। স্কোরবোর্ডে আফগানদের সংগ্রহ তখন ২৬০। আর পরের মেহেদী হাসান মিরাজ বল করতে এসে তুলে নেন জহির খানের উইকেট।

এর বড় লক্ষ্য রান তাড়া করে বাংলাদেশ এর আগে কখনোই কোনো টেস্ট ম্যাচ জেতেনি। আর তাই তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। হাতে রয়েছে এখনও প্রায় দুই দিন। দুইদিনে অবিশ্বাস্য কিছু করতে পারলেই জয় পাবে বাংলাদেশ।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়