আপডেট: ১২:৪৭, ৮ সেপ্টেম্বর ২০১৯
শুরু হয়েছে জামদানি উৎসব
লাইফস্টাইল: রাজধানীতে শুরু হয়েছে পাঁচ সপ্তাহের জামদানী উৎসব। ধানমন্ডি ২৭ নম্বরের বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ উৎসব শেষ হবে আগামী ১২ অক্টোবর। উৎসবটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।
প্রদর্শনীতে আড়ং, অনন্যা, কুমুদীনি হ্যান্ডিক্রাফটসসহ দেশের স্বনামধন্য পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
উৎসবে প্রদর্শনীর জন্য আনা হয়েছে জামদানী কারিগরদের উত্তরাধীকারদের মাধ্যমে নতুন করে তৈরি জামদানী শাড়ি। এক্ষেত্রে ঐহিত্যবাহী জামদানী সংগ্রহ করে, সেভাবেই কাজ করা হয়েছে।
প্রদর্শনীর জন্য তৈরি ৮০টি শাড়ির জন্য সময় লেগেছে ৬৪০ সপ্তাহ। ৪৫ জন ওস্তাদ তাঁতী ও ৫৬ জন সাগরেদ তাঁতী কাজ করেছেন। তবে প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০টি শিল্পকর্ম।
উৎসবে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গত শনিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হয়।
বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়নের প্রেসিডেন্ট ড. গাদা হিজাউয়ি-কাদুমি প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















