ঢাকা, শনিবার ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১৩:১৬, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:১৬, ৮ সেপ্টেম্বর ২০১৯

কমলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ে ৪৮ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীনের সভাপতিত্বে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ফুটবল, সাঁতার, কাবাডি ও হ্যান্ডবল ইভেন্টে উপজেলার মোট ২৪টি স্কুল ও ৫টি মাদ্রাসা অংশগ্রহণ করছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়