আপডেট: ০৩:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৯
চুক্তি বাতিল করায় ট্রাম্পকে তালেবানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: ডেভিড ক্যাম্পে আয়োজিত ট্রাম্প-তালেবানের গোপন শান্তি চুক্তি বাতিল করায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান নেতারা। হুঁশিয়ারি দিয়ে তালেবান নেতারা বলেছেন, 'আরও অনেক আমেরিকানের মৃত্যু আসন্ন'।
গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) তালেবান নেতাদের সাথে ডেভিড ক্যাম্পে গোপন শান্তি আলোচনায় বসার কথা ছিলো ট্রাম্পের। এর জন্য যুক্তরাষ্ট্র আসছিলেন তালেবানের শীর্ষ নেতারা। কিন্তু কাবুলে তালেবানের হামলার পর আলোচনা বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। কাবুল হামলায় এক মার্কিন সেনাসহ ১১জন মানুষ মারা যাওয়ায় ট্রাম্প এ বৈঠক বাতিল করে দেন।
ট্রাম্প বৈঠক বাতিল করে এক টুইট বার্তায় তালেবানদের উদ্দেশ্যে বলেন, 'যারা তাঁদের শক্তিশালী অবস্থান তৈরির জন্য বৈঠকের আগে নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে তাঁরা আলোচনায় বসার যোগ্যতা রাখেন না'। ট্রাম্পের এমন মন্তব্যেই এবার চটেছেন তালেবান নেতারা।
বিবিসি জানায়, এর আগে ট্রাম্প একাধিক টুইটে রবিবার আলাদাভাবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন।
এরপর তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ডোনাল্ড ট্রাম্পকে হশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত আরও আমেরিকানের মৃত্যু ডেকে আনবে। তাদের শান্তিবিরোধী অবস্থান পৃথিবীর কাছে স্পষ্ট হবে। প্রাণ এবং সম্পদের ক্ষতির পরিমাণ বাড়বে।’
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























