প্রকাশিত: ০৪:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
আসামে থাকবে না কোনো 'অনুপ্রবেশকারী' : অমিত
আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই আসামে প্রকাশ পেয়েছে চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। আর এতে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। তালিকা প্রকাশের পর মারা গিয়েছেন ৩ জন। আসামে যখন থমথমে অবস্থা তখন কোনো ‘অনুপ্রবেশকারীকে’ আসামে থাকতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আনন্দবাজার জানায়, রবিবার (৮ সেপ্টেম্বর) উত্তর-পূর্ব পরিষদের ৬৮তম প্লেনারি অধিবেশনের সূচনায় এ ঘোষণা দেন ক্ষমতাসীন বিজেপির সভাপতি। এসময় তিনি একই সঙ্গে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নেওয়া হলেও অন্য রাজ্যগুলোতে সেটা বহাল থাকবে বলেও জানিয়েছেন।
তালিকা থেকে বাদ পড়া জনগোষ্ঠীকে বিজেপিসহ ভারতের হিন্দুত্ববাদী দলগুলো অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে আসছে। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ সত্ত্বেও এসব লোকজনের জন্য ইতোমধ্যেই বন্দিশিবির নির্মাণ শুরু করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এনআরসি প্রকাশের পর আসামে এই প্রথম পা রাখলেন অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস ও অর্থমন্ত্রী তথা নেডা চেয়ারম্যান হিমন্তবিশ্ব শর্মার স্পষ্ট দাবি, এই এনআরসিতে অনেক ভারতীয় বাদ গেছেন। ঢুকেছে অনেক বিদেশির নাম। এ নিয়ে রাজ্য বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপিও দেয়।
অমিত শাহ তাদের আশ্বস্ত করে বলেন, ‘কোনো অনুপ্রবেশকারীকে ভারত সরকার আসামে থাকতে দেবে না।’
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতেও আশঙ্কা দেখা দিয়েছে ৩৭১ অনুচ্ছেদ নিয়ে।
তবে তাদের আশ্বস্ত করে বিজেপি সভাপতি বলেন, ‘৩৭০ অনুচ্ছেদ ছিল অস্থায়ী অনুচ্ছেদ। কিন্তু ৩৭১ স্থায়ী অনুচ্ছেদ। আট রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চিন্ত করছি, ৩৭১এ থেকে জে পর্যন্ত সব ধারা বজায় থাকবে।’
আইনিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























