আপডেট: ১৫:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৯
পুজোর আগে এক মাসেই মেদ কমিয়ে চেহারায় আনুন জেল্লা
লাইফস্টাইল: দোরগোড়ায় পুজো। এমন সময়ে মেদ ঝরিয়ে চেহারাকে আর একটু ঝরঝরে করে তুলতে চান অনেকেই। ক্র্যাশ ডায়েটের দরকার নেই৷ কারণ তাতে ওজন কমলেও চেহারার জেল্লা কমে যাবে৷ বাড়বে ক্লান্তি–দুর্বলতা৷ কাজেই খাবার খান ক্যালোরি ও পুষ্টির কথা মাথায় রেখে৷ ৭০ শতাংশ কাজ ডায়েটেই হবে৷ তাকে ৯০–১০০ শতাংশে পরিণত করতে হাঁটাচলা বাড়ান৷ তিন সপ্তাহেই চেহারায় অনেক ফারাক আসবে৷
ব্যায়ামের জন্য আলাদা সময় না পেলে লিফটের বদলে সিঁড়ি ওঠানামা করুন৷ কাছেপিঠে গেলে বাস–ট্রামের বদলে হেঁটে যান৷ হাঁটার গতি বাড়ান৷ ঘরের কিছু কাজকর্ম করুন৷ সময়ে–সময়ে একটু স্ট্রেচিং করে নিন৷
তবে যদি বয়স বেশি হয় বা কোনও অসুখবিসুখ থাকে, রুটিন বদলানোর আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন৷ তবে সুস্থ শরীর হলে একটু ডায়েট মেনে চললেই হতে পারে উপকার। মাসভর কেমন ডায়েট চার্টে মেদ ধরবে সহজে?
প্রথম সপ্তাহ
- সকালে দুধ–চিনি ছাড়া গ্রিন টি বা কালো চা৷ সঙ্গে একটা ফল৷
- ব্রেকফাস্টে ছোট একবাটি ওটের পরিজ/ পোহা/ উপমা/ খিচুরি বা ছোট দুটো ইডলি৷
- মিড মর্নিংয়ে একটা ফল ও চারটে আমন্ড বা আখরোট৷
- দুপুরে স্যালাড, দুটো আটার রুটি বা মাঝারি এক কাপ ব্রাউন রাইস, ডাল, সবজি, টক দই/ মাছ/ চিকেন৷
- সন্ধেয় এক পিস ব্রাউন ব্রেডের স্যান্ডুইচ/ ছোট এক বাটি মুড়ি বা কল ওঠা মুগ বা ছোলা৷ সঙ্গে গ্রিন টি অথবা কালো চা (এক কাপ)
- রাতে ক্লিয়ার স্যুপ, স্যালাড, একটা রুটি, সবজি/ মাছ/ চিকেন৷
- শোওয়ার আগে চিনি ছাড়া এক কাপ ডাবল টোনড দুধ৷
দ্বিতীয় সপ্তাহ
- সকালে গ্রিন টি–র সঙ্গে দুটো খেজুর৷
- ব্রেকফাস্টে ছোট এক বাটি ওটস৷
- মিডমর্নিংয়ে আগের মতোই একটা ফল ও চারটে আমন্ড বা আখরোট৷ ৷
- দুপুরে একটা রুটি বা ছোট এক কাপ ভাত, ডাল, সবজি, টক দই/ মাছ/ চিকেন৷
- বিকেলে একটা ফল৷ ইচ্ছে হলে এক কাপ গ্রিন টি/ কালো চা৷
- রাতে ভাত–রুটি বাদ৷ তার বদলে সালাড, মাছ ও মাংস। ডিম সেদ্ধ ও মাংসও চলতে পারে। ক্লিয়ার সুপও থাকবে।
তৃতীয় সপ্তাহ
- সকালে গ্রিন টি, খেজুর৷
- ব্রেকফাস্টে তরমুজ, শশা, পাকা পেঁপে ও আরও দু–একটি ফল, অল্প বাদাম৷
- মিড মর্নিংয়ে কল ওঠা মুগ বা ছোলা৷ অথবা মুগ–চানা–শশা–টমেটো দিয়ে বানানো স্যালাড৷
- দুপুরে ভাত–রুটি বাদ, বরং পাতে রাখুন সবজি, টক দই/ মাছ/ চিকেন৷
- বিকেলে ক্লিয়ার সুপ৷
- রাতে স্যালাড/ সতে করা ভেজিটেবল, সঙ্গে মাছ বা চিকেন এক পিস৷
- শোওয়ার আগে চিনি ছাড়া এক কাপ ডাবল টোনড দুধ৷
নিয়মাবলী
- ক্যালোরি ও গুণমান ঠিক রেখে খাবারে কিছু পরিবর্তন আনতে পারেন৷
- এক দিন অনিয়ম হয়ে গেলে আধঘণ্টা বেশি হাঁটুন৷
- অসময়ে খিদে পেলে প্রথমে জল খান৷ না কমলে মাখন ছাড়া ক্লিয়ার স্যুপ, শশা, তরমুজ, পাকা পেঁপে বা গ্রিন স্যালাড খান অল্প করে৷
- খাওয়ার আগে জল, ক্লিয়ার স্যুপ বা ডালের জল খেলে কম খাবারেই পেট ভরবে৷
- মূল খাবার খাওয়ার দু–ঘণ্টা আগে বা পরে দু’–চামচ ইসবগুল জলে মিশিয়ে খান৷ পেট পরিষ্কার থাকবে, খিদেও কম পাবে৷ অতিরিক্ত চর্বি শোষণ করতেও এর ভূমিকা আছে৷
সূত্র: আনন্দবাজার পত্রিকা
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























