ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

প্রকাশিত: ০৫:১৮, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:১৯, ১২ সেপ্টেম্বর ২০১৯

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ।

র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভেজাল বিরোধী  অভিযানে অপরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যে মেয়াদ উত্তীর্ণ, খাদ্যদ্রব্যে ভেজাল মিশানোর জন্য ৪ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড- করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর নাম- মামু-ভাগিনা রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা, সাগরীকা হোটেলকে ৮ হাজার টাকা, পারভেজ এন্ড ফয়সাল ষ্টোরকে ৮ হাজার টাকা, হিটম্যান ল্যাবকে ১০ হাজার টাকা। সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

 জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়