আপডেট: ০৮:৩৯, ১৩ অক্টোবর ২০১৯
ক্যাচ ধরেই 'সুপারম্যান' ঋদ্ধিমান (ভিডিও)
স্পোর্টস ডেস্ক: অভাবনীয় এক ক্যাচ ধরেই ইতোমধ্যেই 'সুপারম্যান' খ্যাতি লাভ করলেন ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান। ক্যাচ ধরে উইকেটকিপার হিসেবে নিজের বিচক্ষণতার পরিচয় এরই মধ্যে দিয়েছেন ঋদ্ধিমান সাহা।
যেন উইকেটের পেছনে দাঁড়ালে মাছি গলার জো নেই। ঋদ্ধিমান সবসময় অ্যালার্ট। ক্যাচ হোক বা না হোক, তার গ্লাভস গলে বল বের হতে পারবে না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে তেমনই এক আশ্চর্য ক্যাচ ধরে দেখালেন ঋদ্ধিমান। সুপারম্যান স্টাইলে ধরলেন অবিশ্বাস্য এক ক্যাচ।
অবশ্য অধিনায়ক বিরাট কোহলি তো আগেই জানিয়ে রেখেছিলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান। বাংলার কিপার যেন অধিনায়কের সেই কথার মান রেখে চলেছেন রোজ। পুনে টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য একটি ক্যাচ নিয়েছিলেন ঋদ্ধিমান। ফার্স্ট স্লিপের দিকে দুরন্ত গতিতে যাওয়া বল ঝাঁপিয়ে ধরেছিলেন। রোববার দ্বিতীয় ইনিংসে আরও একটি ক্যাচ ধরলেন তিনি। এবার বাঁ হাতে। সুপারম্যানের মতো বল গ্লাভসবন্দি করলেন ঋদ্ধি।
ক্যাচটি দেখতে ক্লিক করুন- http://www.bcci.tv/videos/id/8185/fly-catch-saha-styleউমেশ যাদবের বলে দুরন্ত ক্যাচ নিয়ে প্রথম ইনিংসে দে ব্রুইনকে ফিরিয়েছিলেন ঋদ্ধি। দ্বিতীয় ইনিংসেও সেই উমেশ যাদবের বলে ডে ব্রুইনকেই ফেরালেন তিনি। অবিশ্বাস্য এক ক্যাচ! শুধু ক্যাচ ধরাই নয়, একাধিকবার ঝাঁপিয়ে অবধারিত বাউন্ডারি বাঁচিয়েছেন ঋদ্ধিমান।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























