ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

প্রকাশিত: ০৭:৪৮, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:৪৯, ১২ সেপ্টেম্বর ২০১৯

মেসি কি তবে চোটের কাছেই হার মানবেন?

স্পোর্টস ডেস্ক: এখনো চোট কাটিয়ে ওঠতে পারেন নি বার্সার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি। যার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে লিওর সামনে দুটি ম্যাচও। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইএসপিএনএফসি।

গত আগস্টের শুরুতে প্রাক মৌসুমে দলের হয়ে অনুশীলনে নেমে প্রথম দিনই পায়ের মাংসপেশিতে চোট পান মেসি। চোটের কারণে মৌসুম শুরু হওয়ার আগে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনার এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের একটিতেও খেলতে পারেননি তারকা এই ফরোয়ার্ড।

এদিকে মেসিহীন দল নিয়ে মৌসুমের শুরুটাও ভালো হয়নি বার্সেলোনার। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

মেসি কবে নাগাদ চোট কাটিয়ে ফিরতে পারে এ নিয়ে নির্দিষ্ট কোনো সময়-সীমাও জানায়নি বার্সেলোনা। স্থানীয় কিছু সংবাদমাধ্যমে খবর, আন্তর্জাতিক বিরতির পর শনিবার লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে খেলতে পারবেন না মেসি। তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে ১৭ সেপ্টেম্বর বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চোট থেকে সেরে উঠতে আরও এক মাস সময় লাগবে মেসির। বার্সেলোনার একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, মেসির ফিটনেস নিয়ে বেশ উদ্বিগ্ন তারা।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়