প্রকাশিত: ০৭:৫৪, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:৫৪, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:৫৪, ১২ সেপ্টেম্বর ২০১৯
অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রী মারা গেছেন
আইনিউজ ডেস্ক
রাজধানীর উত্তরায় অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। সেখানেই আজ তিনি মারা যান। বিষয়টিকে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ইউসুফের আত্মীয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়।
তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।
নিরাপদ খাদ্য কর্তপক্ষের সদস্য মাহবুব কবির মিলন ফেসবুকে লিখেছেন, 'বাচ্চাদের মতো কান্না শুনলাম। কথা বলতে পারিনি। মাথা কাজ করছে না। ইউসুফের স্ত্রী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেডবডি এখন সিএমএইচ মরচ্যুয়ারিতে আছে। এরপর উত্তরা বাসায় নিয়ে যাওয়া হবে। কোথায় দাফন হবে তা ঠিক হয়নি।'
অন্যদিকে, উত্তরা পূর্ব থানায় কর্তব্যরত কর্মকর্তা এসআই আরাফাত জানান, আমরা আগুন লাগার কোন খবর এখনো পাইনি।
মুহাম্মদ ইউসুফ সোশ্যাল মিডিয়ায় পরিচিত। শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনা আসেন ইউসুফ। পরে তাঁকে দুদক পরিচালক করা হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























