প্রকাশিত: ০৬:৪৯, ১ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:৪৯, ১ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:৪৯, ১ আগস্ট ২০১৯
ছয়তলা থেকে পড়েও বেঁচে গেছে তিন বছরের শিশু
আন্তর্জাতিক ডেস্ক: ভবনের ছয়তলার একটি বারান্দার দেয়াল ঝাঁপটে ঝুলে ছিলো তিন বছর বয়সী শিশুটি। স্থানীয় লোকজন নিচ থেকে তা দেখে চিৎকার–চেঁচামেচি করছিলেন। লোকজন বাসা থেকে কম্বল এনে নিচে ধরেন। একপর্যায়ে শিশুটি কম্বলের ওপর এসে পড়ে। আর এভাবেই অবিশ্বাস্যভাবে বেঁচেও যায় শিশুটি।
গতকাল বুধবার এ ঘটনা ঘটে (৩১ জুলাই) চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, বহুতল ভবনের বারান্দায় ঝুলে রয়েছে শিশুটি। সে দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু পা পিছলে একেবারে দেয়ালের কিনারে এসে পৌঁছেছে। ভবনের নিচের লোকজন এটা দেখে উচ্চ স্বরে চিৎকার–চেঁচামেচি করলে সেখানে হাজির হন আশপাশের লোকজন। কয়েকজন নিয়ে আসেন কম্বল।
একটি আবাসিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ঝু ইয়ানহুই সিসিটিভিকে বলেন, ‘ভবনের দিকে তাকাতেই দেখলাম, একটি শিশু বারান্দায় ঝুলছে। আমার প্রথম মাথায় আসে, কীভাবে শিশুকে ধরব। প্রথমে আমি মনে করেছিলাম, ছয়তলায় উঠে শিশুটির হাত ধরব। কিন্তু সেখানে ওঠার আগেই ছেলেটি নিচে পড়ে যেতে পারে, সেই আশঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তন করলাম।’ তিনি আরও জানান, ‘আমি অন্যদের সঙ্গে কম্বল ধরলাম। অন্যরা সবাই শিশুটির অবস্থানের দিকে নজর রাখছিলেন। শিশুটি যাতে কম্বলের ওপর এসে পড়ে, সে জন্য ঠিক স্থানে ধরলাম কম্বল। শুধু আমার ধারণায় বেঁচে যায় শিশুটি।’
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























