ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ৯ আগস্ট ২০২১
আপডেট: ১৬:২৯, ৯ আগস্ট ২০২১

বুধবার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন

বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। তাই আগামী বুধবার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার থেকে এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আর ব্যাংক-পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সেখানে আরও বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়