ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ৯ আগস্ট ২০২১
আপডেট: ২২:৪১, ৯ আগস্ট ২০২১

রেকর্ড জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রেকর্ড জয়ের ইতিহাস গড়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতে জয় লাভ করে বাংলাদেশের সিরিজ জয়ে দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আরেক বার্তায় বলা হয়, পাঁচ ম্যাচের সিরিজের চারটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ আগসট) পাঁচ ম্যাচের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ৬০ রানের বড় জয়ের পাশাপাশি ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

এর আগে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৭৯ রান। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল তারা। এছাড়া ওভারের দিক থেকেই এটা দলটির সংক্ষিপ্ততম ইনিংস। সবমিলিয়ে মাত্র পঞ্চমবার একশ রানের নিচে অল আউট হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়