নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৩, ১১ আগস্ট ২০২১
টাইমস স্কয়ারে বিলবোর্ডে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি
আগামী ১৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শিত করা হবে।
ড্রিম প্রোডাকশনের আওতায় এ ছবি প্রদর্শিত হবে। প্রোডাকশনের নির্বাহী কর্মকর্তা ফাহিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রদর্শনীতে অর্থায়ন করছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন ২৫ লাখ ও বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























