ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ১১ আগস্ট ২০২১
আপডেট: ২০:৫৩, ১১ আগস্ট ২০২১

সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ আসলো ঢাকায়

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (১১ আগস্ট) বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে টিকার এই চালান নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে। এটি ছিল সিনোফার্ম থেকে কোভ্যাক্সের আওতায় আসা প্রথম চালান।

সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ পেয়েছে। তবে, চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়