নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫৫, ১১ আগস্ট ২০২১
দেশে আরও ২৩৭ মৃত্যু, নতুন শনাক্ত ১০ হাজার ৪২০
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ২৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৩৯৮ জনে। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জনের দেহে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৪২০ জন শনাক্ত হন, যাতে শনাক্তের হার ২৩.৪৫ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ১০৩ জন নারী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। আগস্ট মাসে দৈনিক শনাক্তের হার ২০ শতাংশের উপরে আছে। মোট গড় হার ১৪ শতাংশের উপরে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























