ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১২:৩০, ১৩ আগস্ট ২০২১

প্রবাসীকল্যাণমন্ত্রীর ভুয়া এপিএস শান্তা চৌধুরীর বিষয়ে সতর্কবার্তা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে ভুয়া পরিচয়দানকারী শান্তা চৌধুরীর বিষয়ে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রবাসীকল্যাণ মন্ত্রীর এপিএস মোহাম্মদ রাশেদুজ্জামান এ কথা জানান।

তিনি বলেন, শান্তা চৌধুরী নামে এক নারী ‘প্রবাসীকল্যাণ মন্ত্রীর চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যা ভিত্তিহীন ও বানোয়াট। বিষয়টি আমাদের নজরে এসেছে।

ইতোমধ্যে শান্তা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান মন্ত্রীর এপিএস রাশেদুজ্জামান।

গত ২৩ অক্টোবর মোহাম্মদ রাশেদুজ্জামানকে এপিএস হিসেবে নিয়োগ দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এপিএস হিসেবে রাশেদুজ্জামানের নাম রয়েছে। এ ব্যাপার কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়