নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বরের পর থেকে অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এই মুহূর্তে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হচ্ছে না। আইসিটি মন্ত্রণালয় ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এরপর থেকে অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) অডিটোরিয়ামে কোভিড-১৯ ভ্যাকসিন বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।
আরও পড়ুন- সেই রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে বুস্টার ডোজের উদ্বোধন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ থেকে আমাদের বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হলো। আমরা অনেক দেশের আগে টিকা কার্যক্রম শুরু করতে পেরেছি। যদিও পুরোপুরি প্রস্তুতি শেষ করতে পারিনি। তবে এখন যারা টিকা নিতে চায় তারা টিকা কার্ডের মাধ্যমে টিকা নিতে পারবেন। একই সঙ্গে স্বাভাবিক টিকা কার্যক্রমও চলমান থাকবে।
জাহিদ মালেক বলেন, আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকা প্রদান করছি। আমরা সাধারণ জনগণ, স্কুলের শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। এছাড়া করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক সবাইকেই আমরা টিকা দিচ্ছি।
আরও পড়ুন- কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন
তিনি বলেন, টিকার ফলে দেশ নিরাপদে আছে। মৃত্যুর সংখ্যা এক ডিজিটেই আছে। গতকাল শনাক্ত এক শতাংশের নিচে এসেছে, যা এত জনবহুল দেশে খুবই বিরল। সবাই সহযোগিতা করে যাচ্ছে। প্রতিটি মানুষকেই প্রাপ্য টিকা দেওয়া হবে।
তিনি জানান, বুস্টার ডোজ দেওয়ার জন্য জানুয়ারি নাগাদ আমাদের ফাইজারের টিকা লাগবে ৪৩ লাখ ডোজ। আমাদের হাতে আছে ৬০ লাখ ডোজ। সামনের মাসে আমরা ফাইজারের আরও দুই কোটি ডোজ টিকা পাবো।
আরও পড়ুন- স্কুল বন্ধের আরেকটি ঢেউ শিশুদের জন্য সর্বনাশা হবে : ইউনিসেফ
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এই মুহূর্তে আমাদের কাছে চার কোটি ৬৩ লাখ টিকা আছে এবং ডিসেম্বরের শেষ নাগাদ আমরা আরও সাড়ে ছয় কোটি টিকা পাবো। ২০২২ সালের প্রথমদিকে আমরা আরও ৯ কোটি টিকা হাতে পাবো। মার্চ নাগাদ আমাদের কাছে টিকা থাকবে ১৬ কোটি ৮৫ লাখ। এপ্রিলের মাঝে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে আমাদের লাগবে ১৩ কোটি ডোজ টিকা। কিন্তু আমাদের কাছে মজুত থাকবে ১৬ কোটি ৮৫ লাখ। এতে বলা যায় আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেশ কয়েক ধরনের ভ্যাকসিন আমরা দিয়েছি। যেমন- সিনোফার্ম, ফাইজার, মডার্না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী এসব দিয়েছি। বুস্টার ডোজও আমরা ডব্লিউএইচও প্রটোকল অনুযায়ী দেবো। প্রাথমিক পর্যায়ে আমরা ফাইজারের টিকা দেবো। ডব্লিউএইচও বলেছে, যারা অন্যান্য টিকা নিয়েছে তারাও বুস্টার হিসেবে ফাইজারের টিকা নিতে পারবে। আমরা শুনেছি মডার্নাও বুস্টার ডোজ হিসেবে দেওয়া যায়। আমাদের স্টকে মডার্নার টিকাও আছে।
আইনিউজ/এসডিপি
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























