নিজস্ব প্রতিবেদক
গভীর নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপটি
বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগিয়ে আসছে দেশের দক্ষিণ উপকূল ও মিয়ানমারের দিকে।
গত ২৪ ঘণ্টায় ২২৫ কিলোমিটার ব্যবধান কমিয়েছে নিম্নচাপটি। আজ (সোমবার) সকালে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যা গতকাল সন্ধ্যায় ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ছিল।
সোমবার (২১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এই ধারা অব্যাহত থাকলে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দেশের দক্ষিণ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে।
আরও পড়ুন- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন- চুইংগাম চিবানোর উপকারিতা ও অপকারিতা
আবহাওয়াবিদ মো. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগর বিচরণ না করতে বলা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























