আবহাওয়া ডেস্ক
চার বিভাগে বৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২২ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। চাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি মাত্রায় উত্তাল।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আরও পড়ুন- চুইংগাম চিবানোর উপকারিতা ও অপকারিতা
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে গতকাল (সোমবার) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, রাঙামাটি, সিলেট, রাজশাহী, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজ (মঙ্গলবার) সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ, বিকালে আর্দ্রতা থাকবে ২২ শতাংশ। বায়ুচাপ রেকর্ড করা হয়েছে ১০০৮ দশমিক ৯ হেক্টো প্যাসকেলস (এইচপিএ)। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























