Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ২৭ মে ২০২২
আপডেট: ২২:৪১, ২৭ মে ২০২২

গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার আসছে দেশে

আব্দুল গাফ্ফার চৌধুরী

আব্দুল গাফ্ফার চৌধুরী

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ অমর এই একুশে গানের রচিয়তা বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, কলাম লেখক, আব্দুল গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার (২৮ মে) ঢাকা এসে পৌঁছাবে বলে জানিয়েছে পরাষ্ট্রমন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দেশে আসা তার মরদেহ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। পরাষ্ট্রমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শনিবার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছাবে। এতে আরো বলা হয়েছে দুপুর ১টার দিকে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের  শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।

বিকেল সাড়ে তিন টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজান নামাজ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য গাফ্ফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে। তারপর বিকেল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে সমাহিত করা হবে। বিভিন্ন সূত্রে জানা যায় গত (১৯ মে) লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষীয়ান কলাম লেখক। ডায়াবেটিস, কিডনী রোগসহ বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শুক্রবার (২০ মে) পূর্ব লন্ডনের ব্রিকলেইন  মসজিদে জানাজা তার ১ম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষ পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলফাত আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গাফ্ফার চৌধুরীর স্মরণে (২৩ মে) শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে পূর্ব লন্ডনে হাইকমিশন ।

আব্দুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুলে পড়ার সময় কংগ্রেস নেতা দূর্গা মোহন সেন সম্পাদিত কংগ্রেস হিতৈষী পত্রিকায় কাজ শুরু করেন। 

১৯৪৯ সালে  তার প্রথম  গল্প ছাপা হয় সওগাত পত্রিকায়। পরে দৈনিক ইনসাফ, দৈনিক সংবাদ, মাসিক সওগাত, মাসিক নকীব, পত্রিকায় কাজ করেন। ১৯৫৬ সালে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক ইত্তেফাক-এ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জয় বাংলা, যুগান্তর ও আনন্দবাজার পত্রিকায় কাজ করেন। 

সাহিত্যের অবদানে স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয় পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এ গুণী লেখক। বাংলাদেশ সরকার তাকে একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত করেছে।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

আলী আমজাদে রিইউনিয়ন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়