আইনিউজ ডেস্ক
আপডেট: ২২:১৫, ১১ জুন ২০২২
ক্ষুধা-দারিদ্র্য দূর করার জন্য দৌড়াচ্ছি : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
শনিবার (১১ জুন) রাজধানীর হোটেল লেকশোর-এ ন্যাশনাল পলিসি ডায়ালগে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা দেশের কল্যাণের জন্য দৌড়াচ্ছি, দারিদ্র্য তাড়ানোর জন্য দৌড়াচ্ছি, ক্ষুধা-দারিদ্র্য দূর করার জন্য দৌড়াচ্ছি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য দৌড়াচ্ছি।
তিনি আরো বলেন, গ্রামের মানুষের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ ধন-সম্পদ চায় না। গ্রামের মানুষ সুপেয় পানি চায়, আলো চায়, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন চায়, গ্রামের মানুষ সড়ক চায়। আমি কথা রেখেছি, গ্রামের মানুষের জন্য এসব করেছি। আর এটা সম্ভব হয়েছে বর্তমানে জনবান্ধব আওয়ামী লীগ সরকার থাকার কারণে। হাওরের মানুষকে দুই হাত ভরে আশীর্বাদ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, যার সঙ্গে আমরাও দৌড়াচ্ছি।
- আইনিউজে আরো পড়ুন : নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী
গ্রামের ছেলে, নিম্নআয়ের পরিবার থেকে উঠে এসেছি। জীবনের তাগিদে ব্যবসা-চাকরি করেছি। গ্রামের মানুষের কষ্টের কথা বুঝি, হাওরের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের কষ্ট আমাকে পীড়া দেয়। জনগণের কল্যাণে গ্রামে ভোট চাইতে গেলাম। আমি বড় পরিবারের সন্তান নই। ছাত্রলীগ-যুবলীগ কেউ আমাকে তখন চেনে না। আমি সবাইকে বললাম, আমাকে ভোট দেন ভাগ বাটোয়ারা করে কিছু করব না। আপনাদের কল্যাণে কাজ করব।
তিনি বলেন, ১৯৬৬ সালে একবার হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলাম। চালকসহ মোট যাত্রী ছিলাম ২৪ জন। এর মধ্যে ২৩ জনই মারা যান, একমাত্র আমি বেঁচেছিলাম।
ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেদিন ছিল ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ, বুধবার। আমেরিকার সাহায্য সংস্থা কেয়ারের ঢাকা অফিসে চাকরি করতাম। আমাকে ফরিদপুর ও কুষ্টিয়া পাঠানো হলো। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ তখন কিছু হেলিকপ্টার সার্ভিস চালু করেছিল, যা তৎকালীন পূর্ব-পাকিস্তানের কিছু অঞ্চলে যাত্রী পরিবহন করত। দুপুর দুইটা নাগাদ কুষ্টিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠি। ওই হেলিকপ্টারে সব মিলিয়ে ২৪ জনের মতো যাত্রী ছিল। হেলিকপ্টারটি ঢাকা থেকে প্রথমে ফরিদপুর হয়ে পরে কুষ্টিয়া যাওয়ার কথা। ফরিদপুরের কাছাকাছি যখন হেলিকপ্টারটি পৌঁছায় তখন ওপর থেকে বিকট আওয়াজ শোনা যাচ্ছিল।
- আরো পড়ুন : সিলেটের সাথে রেল যোগাযোগ চালু
মুহূর্তের মধ্যেই হেলিকপ্টারটি ঘুরতে-ঘুরতে মাটিতে পড়ে যায়। আমি তখন আল্লাহকে ডাকছিলাম আর মায়ের কথা ভাবছিলাম। মাটিতে পড়ার পর ওই হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাণপণ চেষ্টায় বেঁচে আছি। এই জীবনে চাওয়া ও পাওয়ার কিছু নেই। মানুষের জন্য কাজ করতে চাই, বলেন এম এ মান্নান।
রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমি গ্রামের ছেলে, নিম্নআয়ের পরিবার থেকে উঠে এসেছি। জীবনের তাগিদে ব্যবসা-চাকরি করেছি। গ্রামের মানুষের কষ্টের কথা বুঝি, হাওরের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের কষ্ট আমাকে পীড়া দেয়। জনগণের কল্যাণে গ্রামে ভোট চাইতে গেলাম। আমি বড় পরিবারের সন্তান নই। ছাত্রলীগ-যুবলীগ কেউ আমাকে তখন চেনে না। আমি সবাইকে বললাম, আমাকে ভোট দেন ভাগ বাটোয়ারা করে কিছু করব না। আপনাদের কল্যাণে কাজ করব। আমি আপনাদের জন্য কাজ করব। সবাই আমাকে বিশ্বাস করল। পরপর তিনবার বিজয়ী হয়েছি। গ্রামের মানুষের কল্যাণে কাজ করেছি। তথ্য কমিশনার সুরাইয়া বেগম, এশিয়ান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ প্রমুখ সংলাপে অংশ নেন
আইনিউজ/এসকেএস
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























