নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ : সারা দেশে ১০ হাজার বাড়িঘর লণ্ডভণ্ড
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে সারা দেশের ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. মো. এনামুর রহমান জানান, সাত হাজার আশ্রয়কেন্দ্রে উপকূলের প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছিলো। ঘূর্ণিঝড়ের কারণে ৬ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এবং দেয়াল ধসে ৯ জনের মৃত্যৃ হয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮০ লাখ গ্রাহক
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে সারা দেশে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালের মধ্যে ৭০ শতাংশ বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে।
এছাড়া বুধবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে শতভাগ কানেক্ট দেয়া যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, উপকূলে আঘাত হানা সিত্রাংয়ে বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























