Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২৫ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাং : বিভিন্ন জেলায় গাছ চাপায় ৭ জনের মৃত্যু

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল এলাকার বেশ কিছু বাড়িতে পানি ওঠে যায়

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল এলাকার বেশ কিছু বাড়িতে পানি ওঠে যায়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ভারী বাতাসে গাছ চাপা পড়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও ঘূর্ণিঝড়ে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনও তথ্য জানাতে পারেনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে বাংলাদেশের স্থানীয় সাংবাদিকদের তথ্য গণমাধ্যমগুলো জানাচ্ছে, ঝড়ে বিভিন্ন জেলায় গাছ চাপা পড়ে সাতজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে একটি পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গাছ চাপা পড়ে ভোলায় দুইজন এবং নড়াইলে একজনের মৃত্যু হয়েছে। বরগুনায় ঘরের চালে গাছ পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে।

এর আগে জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করে দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সেটার ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানা যায়নি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটে ৭ ফ্লাইটের জরুরি অবতরণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা না হলেও ঝড়ের কারণে সোমবার কয়েকটি বিমান ঢাকার পরিবর্তে সিলেটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

সিলেটের ওসমানী বিমানবন্দরের পরিচালক মোঃ হাফিজ আহমেদ জানিয়েছেন, মোট আটটি বিমান ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। এর মধ্যে সাতটি আন্তর্জাতিক আর একটি অভ্যন্তরীণ বিমান সংস্থা রয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়