Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ২৫ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮০ লাখ মানুষ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে সারা দেশে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টিকে নিম্নচাপ হয়ে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালের মধ্যে ৭০ শতাংশ বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে।

এছাড়া বুধবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে শতভাগ কানেক্ট দেয়া যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, উপকূলে আঘাত হানা সিত্রাংয়ে বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি শঙ্কা হিসেবে কথাগুলো বলেছেন। অচিরেই সেই শঙ্কা কেটে যাবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় 'সিত্রাং' এখন স্থল নিম্নচাপ আকারে ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের আসামের দিকে চলে গেছে। দেশের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। বিকেলের মধ্যেই সিত্রাংয়ের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়