Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ১৬ ডিসেম্বর ২০২২
আপডেট: ১২:৫২, ১৬ ডিসেম্বর ২০২২

৫২তম বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস ৫২তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে  সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী স্মৃতি সৌধে রাখা পরিদর্শক বইতেও স্বাক্ষর করেন।

পরে অন্যান্য রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর প্রধানমন্ত্রী  রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানান। 

পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পৃথক আরেকবার পুষ্প স্তবক অর্পণ করেন তিনি। 

জাতি আজ বাঙালি জাতির জন্য সবচেয়ে মূল্যবান দিন ৫২তম বিজয় দিবস উদযাপন করছে। ৫১ বছর আগে এই দিনে নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনীকে আত্মসমর্পনে বাধ্য করে বাঙালির বিজয় সূচিত হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

click Watch on YouTube

মৌলভীবাজারের বীর শহীদ আব্দুল মুকিতের বীরত্বগাঁথা (Video)

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়