Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ১৭ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথমবার সফল কিডনি প্রতিস্থাপন

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এক মায়ের দেওয়া কিডনি তাঁর সন্তানের দেহে প্রতিস্থাপন করা হয়েছে। কিডনি প্রতিস্থাপনের পর মা-মেয়ে দুজনের সুস্থ আছেন। 

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) হাসপাতালের ৬ষ্ঠ তলায় কিডনি দাতা ও গ্রহীতার ছাড়পত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

অনুষ্ঠানে এসময় কিডনি গ্রহীতা ও দাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও কেকে কেটে বিদায় জানানো হয়।তাদের হাতে ওষুধ তুলে দেওয়া হয়  হাসপাতালের পক্ষ থেকে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দেশের রোগী যেন দেশের বাইরে না যায়, সে লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সুপার স্পেশালাইজড হাসপাতাল কাজ করছে। দেশের মানুষ কিডনি, লিভার, কর্নিয়া, ক্যান্সার, ইনফার্টিলি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কপিক, স্টেমসেল থেরাপি, রোবটিক সার্জারি, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনে বিদেশে যায়। আমরা এসব চিকিৎসা সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, আজকে আমাদের অন্যরকম একটি দিন। আমাদের সামনে কিডনি দাতা মা ও কিডনি গ্রহীতা মেয়ে হাসিমুখে বসে আছেন। আমরা সব রোগীর ক্ষেত্রে এমন হাসিমুখ দেখতে চাই।

সুপার স্পেশালাইজড হাসপাতাল সূত্র জানায়, ফরিদপুরের ১৭ বছর বয়সী শ্রাবণী দীর্ঘদিন ধরে কিডনি ফেইলিওর হয়ে অসুস্থ ছিলেন। তার মা ৪৫ বছর বয়সী মনোয়ারা মেয়েকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে চান। কিডনি দাতা ও গ্রহীতার সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ১ আগস্ট বিএসএমএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। ৩১ জন চিকিৎসক এই কিডনি প্রতিস্থাপনের বিভিন্ন চিকিৎসা কার্যক্রমে অংশ নেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়