Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৪ আগস্ট ২০২৩

ভারতের বাইরে আরো ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এতোদিন সাধারণত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করতো বাংলাদেশ। তবে এখন ভারত ছাড়াও আরো ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয়েরকৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য  জানান।

তিনি জানান, চীন থেকে ২৪০০ টন, মিশর ৩৯১০ টন, পাকিস্তান থেকে ১১৮২০ টন, কাতার ১১০০ টন, তুরস্ক ২১১০ টন, মিয়ানমার ২০০ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস ৪ টন ও ইউএই থেকে ৩ টনের অনুমতি দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়