ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ২৭ আগস্ট ২০২৩

দেশে ডেঙ্গুরোগীর চিকিৎসায় সরকারের ব্যয় প্রায় ৪০০ কোটি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মৌসুমে ডেঙ্গুরোগীর চিকিৎসায় প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করেছে সরকার।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর শেরাটন হোটেলে ডেঙ্গু মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীপ্রতি সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। দেশের সরকারি হাসপাতালে ৭০ শতাংশ রোগী চিকিৎসা নিয়েছেন। বাকি ৩০ শতাংশ রোগী চিকিৎসা নিয়েছেন বেসরকারি হাসপাতালগুলোতে। 

তিনি জানান, দুই ধরনের ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নেন। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। আবার অনেকে শুধু ওষুধেই সুস্থ হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ