Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৮ আগস্ট ২০২৩

আরেক অভিযোগে ড. ইউনূসের নামে মামলা 

নোবেল প্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

নোবেল প্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ৩৪ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদের মাঝেই আরেক মামলায় ফাঁসলেন নোবেল প্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস। শ্রমিকদের পাওনা মুনাফার টাকা না দিয়ে মানিলন্ডারিং করে টাকা সরিয়ে নেয়ার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ১৮ শ্রমিক।

সোমবার (২৭ আগস্ট) সকালে পাওনা মুনাফা পরিশোধের দাবিতে ঢাকার শ্রম আদালতে এ মামলা করা হয়। মামলার শুনানি শেষে ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আগামী ১৬ অক্টোবরে মধ্যে এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে। এদিকে শ্রম আইন লঙ্ঘনের আরেকটি অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।

ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়