Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৪ সেপ্টেম্বর ২০২৩

বিমানবন্দরের লকার থেকে সোনা চুরি: ৪ জনকে জিজ্ঞাসাবাদ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় নিয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। কাস্টচুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫ কেজি সোনা বেহাত হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার নুরুল হুদা আজাদ গতকাল (রোববার)  বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এজন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়