নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করছেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচের জন্য একসঙ্গে তিনশো আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা বিতরণ অনুষ্ঠানে এখন কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এখন দলের চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এই চূড়ান্ত মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।
এবছর প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে আওয়ামী লীগ কঠোর গোপনীয়তা নিয়েছে। ফলে নিশ্চিতভাবে জানা যাচ্ছে না কারা আছেন আর কারা বাদ পড়েছেন আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ২০২৩ থেকে।
তবু, অনেক আসনে নিশ্চিত হওয়া প্রার্থীদের নাম প্রকাশ পেয়ে যাচ্ছে। অযোগ্যতা, অদক্ষতা, জনপ্রিয়তা হারানো, দুর্নীতি-অনিয়ম, দলীয় কোন্দলে জড়ানোসহ নানা কারণে আওয়ামী লীগের বর্তমান ২৫৯ এমপির মধ্যে অন্তত ৩০ জন বাদ পড়েছেন। তাদের বদলে জায়গা করে দেওয়া হয়েছে হেভিওয়েট নেতা ও সাবেক এমপিদের অনেককেই।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের তৃতীয় দিনের বৈঠকে গতকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৭ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত বৈঠক চলে। প্রথমে সিলেট বিভাগের ১৯টি এবং পরে চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এদিনও মনোনয়নের ক্ষেত্রে বেশ কয়েকজন পুরোনো এমপিকে বাদ দিয়ে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























