Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ১২ ডিসেম্বর ২০২৩

বাল্যবিবাহ রোধে সরকারের নতুন উদ্যোগ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রমকে অনলাইনের আওতায় এনে বাল্যবিবাহ রোধের নতুন উদ্যোগ নিয়েছে আইন ও বিচার বিভাগ। এ লক্ষ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন এন্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

এ প্রকল্পের মাধ্যমে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রমকে অনলাইনের আওতায় আনা হবে। আইন ও বিচার বিভাগের প্লানিং সেলের তথ্য মতে, বিবাহ ও তালাক নিবন্ধনের কার্যক্রমটি মন্ত্রিপরিষদ বিভাগের সিআরভিএস কার্যক্রমের সাথে সমন্বিত থাকবে।

এতে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রমটি জাতীয় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, মৃত্যুর কারণ নিবন্ধন, শিক্ষা, অভিগমন কার্যক্রমের সাথে ডাটা কানেকটিভিটির মাধ্যমে যুক্ত থাকবে। এ প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন অনুযায়ী বিবাহের জন্য প্রাপ্ত বয়ষ্ক না হলে বিবাহ নিবন্ধন সম্ভব না হওয়ায় বাল্যবিবাহ বন্ধ হবে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১১ কোটি চার লাখ ৬৮ হাজার টাকা ধরে পরিকল্পনা কমিশনে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে ২০২৫ সালের জুন মাসের মধ্যে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম অনলাইনের আওতায় আসবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়