আই নিউজ প্রতিবেদক
কুয়েতের আমিরের মৃত্যু: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ।
বাংলাদেশের বন্ধুরাষ্ট্র কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ গত শনিবার মারা গেছেন। তাঁর মৃত্যুতে আজ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।
রোববার (১৭ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য এদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ’র প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র নাম ঘোষণা করা হয়। শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কুয়েতের নতুন আমির হিসেবে যাত্রা শুরু করেছিলেন।
তাঁর আগে এ পদে ক্ষমতায় ছিলেন তাঁর সৎ ভাই শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। তাঁর মৃত্যু হলে শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আমিরের ক্ষমতায় বসেন।
১৯৯০ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় শেখ নাওয়াফ আল জাবের দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালের মার্চে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়েছিলেন শেখ নাওয়াফ। শেষ সময়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























