Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ৩ জানুয়ারি ২০২৪

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী

বুধবার দুপুরে বঙ্গভবনের ক্রেডিনশিয়াল হলে ভোট দেন রাষ্ট্রপতি। ছবি- সংগৃহীত

বুধবার দুপুরে বঙ্গভবনের ক্রেডিনশিয়াল হলে ভোট দেন রাষ্ট্রপতি। ছবি- সংগৃহীত

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ ভোট দিয়েছেন। রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানাও পোস্টাল ব্যালটের মাধ্যমে। 

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনের ক্রেডিনশিয়াল হলে ডাকযোগে ভোট দেন তাঁরা। ভোট দেয়ার পর রাষ্ট্রপতি দেশবাসীকে আগামী নির্বাচনে ভোট প্রদান করে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান ভোট দিয়ে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আসুন নিজে ভোট দিই এবং অন্যকে ভোটদানে উৎসাহিত করি।’

তিনি বলেন, ‘ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। একজন নাগরিক হিসেবে ভোট দেয়া আমাদের দায়িত্ব। ভোটের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক রায় প্রদান করে।’ গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভোটই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আশা করেন, সবার অংশগ্রহণে এই নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুচ্ছেদ ২৭ অনুযায়ী, রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সক্ষম হন।

নিবন্ধিত ভোটার, যারা কারাবন্দী বা আইনি হেফাজতে আছেন, প্রবাসী বাংলাদেশি এবং ভোটগ্রহণ কর্মকর্তারা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ-এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে।

নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মধ্যে প্রচারণার নির্দেশনা দেয়া হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন ব্যক্তি যিনি ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী, তাকে একটি পোস্টাল ব্যালট পেপারের জন্য তার নির্বাচনি এলাকার রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

এতে বলা হয়েছে, আবেদনটিতে অবশ্যই ভোটারের নাম, ডাক ঠিকানা এবং ভোটার তালিকায় ক্রমিক নম্বর থাকতে হবে।

রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী পাবনা সদরের ভোটার।

রিটার্নিং অফিসার সময়সীমার মধ্যে তাদের প্রাপ্ত পোস্টাল ভোটগুলো বিবেচনা করবেন এবং সেই ভোটগুলো গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়