আই নিউজ ডেস্ক
আপডেট: ২১:১২, ১১ জানুয়ারি ২০২৪
কে কোন দপ্তরের মন্ত্রী?
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান।
নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শপথ নিলেন নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ৭টা ৩ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান। শপথ পাঠের পর প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীদের তাঁদের দপ্তর এবং দায়িত্ব বুঝিয়ে দেন। দ্বাদশ জাতীয় মন্ত্রিপরিষদে এসেছে কিছু নতুনত্ব। আবার ওবায়দুল কাদের, আনিসুল হকদের মতো বড় নেতারা আছেন আগের দায়িত্বেই। দেখে নিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা।
কে কোন দপ্তরের মন্ত্রী হলেন?
১. আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
২. ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
৩. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন- শিল্প মন্ত্রণালয়
৪. আসাদুজ্জামান খান- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৫. দীপু মনি- সমাজকল্যাণ মন্ত্রণালয়
৬. মো. তাজুল ইসলাম- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
৭. আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
৮. মোহাম্মদ হাছান মাহমুদ- পররাষ্ট্র মন্ত্রণালয়
৯. সাধন চন্দ্র মজুমদার- খাদ্য মন্ত্রণালয়
১০. ফরহাদ হোসেন- জনপ্রশাসন মন্ত্রণালয়
১১. ফরিদুল হক খান- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১২. মহিবুল হাসান চৌধুরী- শিক্ষা মন্ত্রণালয়
১৩. স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১৪. মুহাম্মদ ফারুক খান- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৫. আবুল হাসান মাহমুদ আলী- অর্থ মন্ত্রণালয়
১৬. মো. আব্দুস শহীদ- কৃষি মন্ত্রণালয়
১৭. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
১৮. মো. আব্দুর রহমান- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
১৯. নারায়ণ চন্দ্র চন্দ- ভূমি মন্ত্রণালয়
২০. আব্দুস সালাম- পরিকল্পনা মন্ত্রণালয়
২১. মো. জিল্লুল হাকিম- রেলপথ মন্ত্রণালয়
২২. সাবের হোসেন চৌধুরী- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
২৩. জাহাঙ্গীর কবির নানক- বস্ত্র ও পাট মন্ত্রণালয়
২৪. নাজমুল হাসান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
২৫. সামন্ত লাল সেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।স ওসমান (টেকনোক্র্যাট) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা
১. নসরুল হামিদ- বিদ্যুৎ বিভাগ
২. জুনাইদ আহমেদ পলক- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
৩. খালিদ মাহমুদ চৌধুরী- নৌপরিবহন মন্ত্রণালয়
৪. জাহিদ ফারুক- পানি সম্পদ মন্ত্রণালয়
৫. সিমিন হোসেন (রিমি)- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
৬. মোহাম্মদ আলী আরাফাত- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
৭. মো. মহিববুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
৯. রুমানা আলী- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১০. শফিকুর রহমান চৌধুরী- পানিসম্পদ মন্ত্রণালয়
১১. আহসানুল ইসলাম (টিটু)- বাণিজ্য মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর অধীনে ৬ মন্ত্রণালয়-বিভাগ
নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন।
মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপন
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























