Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৩ জানুয়ারি ২০২৪

৬৩ শীর্ষ নেতার মুক্তি চায় বিএনপি 

কারাগারে থাকা ৬৩ শীর্ষ নেতার মুক্তি চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।

কারাগারে থাকা ৬৩ শীর্ষ নেতার মুক্তি চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাগারে থাকা ৬৩ শীর্ষ নেতার মুক্তি চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কারাবন্দি নেতাদের মুক্তি চান।

সংবাদ সম্মেলনে কারাবন্দি নেতাদের তালিকা তুলে ধরে রিজভী বলেন, ‘নিপীড়ক হাসিনা সরকারের অকথ্য নির্যাতন ও পৈশাচিক অত্যাচারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতা ও হাজার হাজার নেতা-কর্মী কারাবন্দি হয়ে এখনও দম বন্ধ করা জীবন যাপন করছে। সমস্ত মানবিক মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার নেতা-কর্মীরা অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবন যাপন করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী বিরোধী দলসহ আন্তর্জাতিক অধিকার গ্রুপ এবং গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে বিরোধীদের ওপর সরকারের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হলেও রক্তপিপাসু ফ্যাসিস্ট সরকার সেগুলোকে ভ্রম্নক্ষেপ করছে না।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়