Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ১৪ জানুয়ারি ২০২৪

৭ দিনে একশ দিবসের পরিকল্পনা দিতে চান নয়া পরিবেশ মন্ত্রী

সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নয়া পরিবেশ মন্ত্রী।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নয়া পরিবেশ মন্ত্রী।

আগামী সাতদিনের মধ্যে অন্তত ১০০ দিবসের পরিকল্পনা দিতে চান বলে জানিয়েছেন নতুন মন্ত্রিসভার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন নয়া পরিবেশ মন্ত্রী।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবো। ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সাথে যা দরকার সেটা করবো। আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করবো। 

তিনি বলেন, সাতদিনের মধ্যে একশ দিবসের পরিকল্পনা দিতে চাই। এছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়