Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ১৫ জানুয়ারি ২০২৪

জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পিঠা উৎসব অনুষ্ঠিত 

পিঠা উৎসবে উপস্থিত থেকে কেক কাটেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি- আই নিউজ

পিঠা উৎসবে উপস্থিত থেকে কেক কাটেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি- আই নিউজ

ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পিঠা উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) জালালাবাদ এসোসিয়েশন ঢাকার কাওরান বাজারস্থ ভবনে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে চিতই, পাটিসাপটা, নকশি, নারকেল পিঠা, রসচিতই, তাল পিঠাসহ নানা ধরনের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে হয়ে গেলো পিঠা উৎসব।

পৌষের কনকনে শীত উপেক্ষা করে স্বতস্ফুর্তভাবে পিঠা উৎসবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী,ঢাকায় বসবাসরত সিলেটবাসীরা ছাড়াও সাবেক ও বর্তমান মন্ত্রী,এমপি, সামাজিক, রাজনৈতিন, সাংস্কৃতিক, সাহিত্যিক, গণমাধ্যম নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষেরা। 


এ ছাড়াও, জালালাবাদ এসোসিয়েশন শাখা সংগঠন যথাক্রমে, ইউকে জালালাবাদ এসোসিয়েশন, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত ও জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার নেতৃবৃন্দরা পিঠা উৎসবে যোগ দেন।

পিঠা উৎসব শেষে জালালাবাদ এসোসিয়েশন বিদেশ শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সভাপতি নাসের উদ্দিন মিটু।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি।

আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি,কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল,জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ,ইউকে জালালাবাদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী জিল্লু,সহ-সভাপতি দেলোয়ার হুসেন,কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মজনু, সদস্য মোহাম্মদ জেইন, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য, সাংবাদিক আনহার সমশাদ, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।


জালালাবাদ এসোসিয়েশন ঢাকার কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি অনুষ্ঠানে যোগ দেওয়া নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক,অলাভজক, স্বেচ্ছাসেবী, সামাজিক,গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী সংগঠন।

জালালাবাদ এসোসিয়েশন বিদেশ শাখা গুলো জনকল্যাণে ভালো কাজ করে যাচ্ছে উল্লেখ করে সি এম কয়েস সামি বলেন, প্রবাসী সংগঠকরা শত কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও তারা দেশের কথা ভাবেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।

আগামীতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা অনেক সেবামূলক কাজ করতে যাচ্ছে,এতে বিদেশ শাখা সংগঠন গুলোও তাদের সাথে সমন্বয় করে কাজ করবে বলে আশা প্রকাশ করেন ঢাকা কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি।

পিঠা উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে নবীন ও প্রবীণদের মনোমুগ্ধকর গানে প্রাণবন্ত করে তুলে জালালাবাদ এর আয়োজন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়