আই নিউজ প্রতিবেদক
খাদ্যের দামে ভারসাম্য আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠেক। ছবি- সংগৃহীত
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে খাদ্যপণ্যের দামে ভারসাম্য আনতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। কাজেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সরকারপ্রধানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকের শুরুতেই একে-অপরকে শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা। পরে একই
এসময় সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে। সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে।
শেখ হাসিনা বলেন, অদ্ভুত ব্যাপার হলো খাদ্যপণ্যের যখন একটু দাম বাড়ে, কৃষক খুশি হয়। কিন্তু ভোক্তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে ভারসাম্য করতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমাদের প্রত্যেক মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে কোনোরকম অপচয় যেন না হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। যেসব জিনিস খুব বেশি প্রয়োজন নেই, সেখানে অহেতুক খরচ করবো না। হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।
তিনি বলেন, যেহেতু একটা চক্রান্ত এখনও পেছনে আছে, বাজারে নানা সমস্যা সৃষ্টি করে কীভাবে জিনিসের দাম বাড়ানো যায়- এরাও অনেক সময় চেষ্টা করে। মানুষকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়, এটারও চক্রান্ত আছে- সেটাও মাথায় রাখতে হবে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























