আই নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ৩০ জানুয়ারি
ফাইল ছবি
নবনির্বাচিত সাংসদদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হচ্ছে। ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অধিবেশন বসবে।
জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭১ অনুচ্ছেদের (১) দফা প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন। ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা গত ১০ জানুয়ারি শপথ নেন। আইন অনুযায়ী, ৩০ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসার সুযোগ ছিল না। কারণ, ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি।
সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ স্পিকার পদে শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে আওয়ামী লীগ মনোনীতরাই বিজয়ী হবেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























