Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ১৭ জানুয়ারি ২০২৪

২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ হাজার মানুষের 

২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছে ৫ হাজার ২৪ জন।

২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছে ৫ হাজার ২৪ জন।

দেশে প্রথমবারের মতো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বার্ষিক হিসাব প্রকাশ করেছে সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির তথ্য বলছে গেল বছর অর্থাৎ, ২০২৩ সালে বাংলাদেশে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। নিরাপদ সড়ক চেয়ে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক আন্দোলন চলে আসলেও থামানো যায়নি সড়ক দুর্ঘটনা। 

গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে ২০২৩ সালে দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের বার্ষিক হিসাব প্রকাশ করা হয়। ওই তথ্য থেকে এসব উপাত্ত জানা যায়। বিআরটির তথ্য বলছে, বাংলাদেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে অন্তত ১৪ জনের। 

বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআরটিএ) হিসাবে ২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছে ৫ হাজার ২৪ জন। বাংলাদেশ পুলিশের হিসাবে সংখ্যাটি ৪ হাজার ৪৭৫ জন। অপরদিকে, রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব বলছে গেল বছর সড়কে প্রাণ গেছে ৬ হাজার ৫২৪ জনের। কিন্তু, বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির হিসাবে বলছে সবচেয়ে বেশি। যাত্রী কল্যান সমিতির হিসাবে ২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছেন দেশের ৭ হাজার ৯০২ জন। 

তবে সড়কে মৃত্যুর বার্ষিক এ হিসাবের সঙ্গে বেসরকারি সংস্থাগুলোর হিসাবের পার্থক্য রয়েছে অনেক। বেসরকারি সংগঠনগুলোর মতে দেশে বছরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬ হাজার মানুষের মৃত্যু হয়। 

অন্যদিকে, বিআরটিএর তথ্য বলছে, গত বছর (২০২৩ সালে) সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৪৯৫টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ হাজার ২৪ জন। আহত হয়েছে ৭ হাজার ৪৯৫ জন।  সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। মোট সড়ক দুর্ঘটনার ২২.২৯ শতাংশই হয়েছে মোটরসাইকেলে। এরপরে আছে ট্রাক/কাভার্ড ভ্যানের দুর্ঘটনা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিআরটিএ জানায়, বেসরকারি সংস্থাগুলো সড়ক দুর্ঘটনার যে তথ্য তুলে ধরে, তা অনেক ক্ষেত্রে তাঁদের বিশ্বাসযোগ্য মনে হয় না। এমন প্রেক্ষাপটে ২০২৩ সালের জানুয়ারি থেকে সড়ক দুর্ঘটনার তথ্য সংরহের কাজ শুরু করে তাঁরা। পুলিশ বিভাগ, জেলা প্রশাসন এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার তথ্য সারা দেশে থাকা ৬৪টি সার্কেল অফিসের মাধ্যমে যাচাই করে বিআরটিএ। 

সড়ক দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যুর যে হিসাব বিআরটিএ দিয়েছে, তা পূর্ণাঙ্গ নয় বলে বলেই মনে করেন পরিবহনবিশেষজ্ঞরা। তবে, তাঁরা বলছেন সরকারি সংস্থার দেওয়া হিসাবও ভয়াবহ। বিদায়ী বছরের শেষের দিকে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে দূরপাল্লার যানবাহন কম চলেছে। তারপরও দুর্ঘটনায় এতো মানুষের মৃত্যু হয়েছে সড়কে, যা মেনে নেওয়া যায় না। 

বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআরটিএ) হিসাবে ২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছে ৫ হাজার ২৪ জন। বাংলাদেশ পুলিশের হিসাবে সংখ্যাটি ৪ হাজার ৪৭৫ জন। অপরদিকে, রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব বলছে গেল বছর সড়কে প্রাণ গেছে ৬ হাজার ৫২৪ জনের। কিন্তু, বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির হিসাবে বলছে সবচেয়ে বেশি। যাত্রী কল্যান সমিতির হিসাবে ২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছেন দেশের ৭ হাজার ৯০২ জন। 

যাত্রী কল্যান সমিতির মৃত্যুর হিসাবকে 'অতিরঞ্জিত' বলে মন্তব্য করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ)। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়