আই নিউজ প্রতিবেদক
নয়া অর্থমন্ত্রীর সঙ্গে ওনাবের মতবিনিময় সভা
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা।
মন্ত্রিসভার নতুন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালদের মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের( ওনাব) নেতৃবৃন্দ।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় সভায় সংগঠনের নেতৃবৃন্দ নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে অনলাইন গণমাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ওনাবের সহসভাপতি লতিফুল বারী হামিম, সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মিঠু, রফিকুল বাসার, হামিদ মো. জসিম, মহসিন হোসেন, অয়ন আহমেদ প্রমুখ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























